পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ফের বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা রাইখালী বাজার এলাকায় এই বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী হাকিম মো: মহিউদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা।
এসময় চন্দ্রঘোনা থানার ওসি মো আনছারুল হক এর নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
বাজার মনিটরিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় রাইখালী বাজারে ২টি দোকানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে তাদেরকে সর্তক করে দেন।

এদিকে পৃথক একটি অভিযানে রাইখালী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘনের দায়ে ২ টি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা।
কাপ্তাই উপজেলা বাজার কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস এবং চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
