সোমবার, ৩ আগস্ট ২০২৬

গাজীপুরে দগ্ধদের মধ্যে দশজনের ৯০ শতাংশ পুড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

গাজীপুরের গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩০ জনের মধ্যে আট থেকে দশজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন৷ এদের প্রত্যেকের ৯০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি৷

বুধবার (১৩ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত রোগীদের দেখতে এসে তিনি এ তথ্য জানান৷

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে ৩০ জনের মতো ভর্তি হয়েছেন৷ তাদের মধ্যে শিশু আছে সাতজন৷ ভর্তি হওয়া রোগীদের সবার অবস্থাই আশঙ্কাজনক৷ এদের সবার ইনহেলেশন (শ্বাসতন্ত্র) বার্ন আছে৷

তিনি জানান, ভর্তি রোগীদের পাঁচজন আইসিইউতে এবং চারজন এইচডিওতে চিকিৎসাধীন৷ এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা তার সঙ্গে ছিলেন৷

এর আগে গ্যাস বিস্ফোরণে ৩০ জন দগ্ধদের ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বার্ন ইনস্টিটিউটে দ্রুত ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী।

গাড়ি আসতে দেরি করায় ফার্মগেট বাসা থেকে অ্যাম্বুলেন্সযোগেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার পর পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে দগ্ধদের পর্যবেক্ষণ করেন।

জরুরি বিভাগে এসেই দগ্ধ রোগীদের চিকিৎসার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন তিনি। এ সময় কয়েকজন রোগীর সঙ্গে কথাও বলেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...