সোমবার, ১১ মে ২০২৬

কাপ্তাইয়ে বাজার স্থিতিশীল রাখতে অভিযান: ৮ হাজার টাকা জরিমানা

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বাসি ও মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য যাতে বিক্রয় করতে না পারে সেইজন্য বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী হাকিম  মো: মহিউদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা ফারহানা পৃথা। 

বুধবার (১৩ মার্চ) সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই নতুনবাজার এলাকায় এই বাজার মনিটরিং করা হয়।

এসময় কাপ্তাই থানার ওসি মো আবুল কালাম এর নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

বাজার মনিটরিংকালে এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের  দায়ে বড়ইছড়ি সদরের  একটি দোকানকে ২ হাজার  টাকা জরিমানা আদায়  করা হয়। এছাড়া মূল্য তালিকা এবং দোকানের মালামাল  রাস্তার উপর রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৮ ধারা  লঙ্ঘনের  দায়ে৥ কাপ্তাই নতুন বাজারের একটি  দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে তাদেরকে সর্তক করে দেওয়া হয়।

এদিকে পৃথক একটি অভিযানে উপজেলা সদরে বড়ইছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘনের  দায়ে একটি  দোকানকে  ১ হাজার টাকা  জরিমানা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC)...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে,...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আরও পড়ুন

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।রোববার...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...