সোমবার, ১১ মে ২০২৬

কর্ণফুলীতে ডুবে যাওয়া ক্রেন উদ্ধারে আনা হয়েছে বাজ ক্রেন, চলছে উদ্ধার অভিযান

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা অংশে ড্রেজিংয়ের জন্য আনা ক্রেনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে নদী পথে নিয়ে আসা হয়েছে বাজ ক্রেন। চলছে উদ্ধার অভিযান।

মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪টায় বাজক্রেনটি কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা ফেরিঘাট অংশে এসে পৌঁছায়।

এবিষয়ে সড়ক ও জনপদ রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, গত শনিবার রাতে ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে নদী পথে একটি বাজ ক্রেন নিয়ে আসা হয়েছে। বাজ ক্রেন দিয়ে ক্রেন উদ্ধারের পর ফেরি চলাচল সচল করা হবে। আমরা আশাকরি বুধবার এর মধ্যেই ক্রেনটি নদী থেকে উদ্ধার করা যাবে। তবে এই ধাপে নদীতে ড্রেজিংয়ের আর সুযোগ নেই।

প্রসঙ্গত, সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১০-১৪ মার্চ ভোর পর্যন্ত কর্ণফুলী নদীতে চন্দ্রঘোনা ফেরি চলাচলের অংশে ড্রেজিংয়ের উদ্যোগ নেয় সওজ। সেজন্য ১০-১৩ মার্চ তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকার ঘোষণা দেয় সওজ। নদীতে ড্রেজিংয়ের লক্ষে ৯ মার্চ (শনিবার) রাতে একটি ক্রেন আনে সওজ। ওইদিন রাত তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ক্রেনটি। এরপর থেকেই বন্ধ হয়ে যায় চন্দ্রঘোনা ফেরি চলাচল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC)...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে,...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আরও পড়ুন

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।রোববার...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...