সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবস র‍্যালী ও আলোচনা সভা 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। 

রবিবার ( ১০ মার্চ) সকাল সাড়ে  ১০ টায় কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের  আয়োজনে উপজেলা  পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।

কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সঞ্চালনায় এসময়  বক্তব্য রাখেন , কাপ্তাই উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ,  কাপ্তাই উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী,  ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন,  ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মিলন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন।

এর আগে সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের  হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ফায়ার সার্ভিসের কর্মী এবং স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...