সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সীতাকুণ্ড  চন্দ্রনাথ ধামে তীর্থ দর্শনে এসে পূণ্যার্থীর মৃত্যু

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে তীর্থ দর্শনে এসে পাহাড়ি পথে স্ট্রোক করে এক পূণ্যার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মহাতীর্থের চন্দ্রনাথ ধামের বীরুপাক্ষ মন্দিরের তলদেশে এ ঘটনা ঘটে। নিহত পূণ্যার্থীর নাম দীলিপ কুমার রায়(৬০)। তিনি বরিশাল শহরের বাসিন্দা রবি রায়ের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের শ্যালক মানিক রায়।

জানা যায়, বরিশাল থেকে আসা এক পূণ্যার্থী সীতাকুণ্ড চন্দ্রনাথ দর্শনে এসে মারা গেছেন। নিহত ব্যক্তির সাথে থাকা তার শ্যালক মানিক রায় জানান, তারা বরিশাল থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডে এসে নামেন। এরপর দীর্ঘ পথ পেরিয়ে মঠ-মন্দির দর্শন করতে করতে তারা মোট ৮ জনের দলটি এগিয়ে চলেন। বেলা ১২টার পর তারা চন্দ্রনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দিলে সাড়ে ১২টার দিকে বীরুপাক্ষের অনেকটা কাছাকাছি গিয়ে উঁচু একটি জায়গায় বুকে ব্যাথা লাগছে বলে বসে পড়েন। পরে সেখানেই শুয়ে পড়ে মারা যান। এখন এই পাহাড় থেকে কিভাবে লাশ নামাবেন তা বুঝতে পারছেন না তারা। পরে তারা এ বিষয়ে থানা ও স্রাইন কমিটিকে অবগত করলে স্রাইন কমিটি ফায়ার সার্ভিসকে অবগত করে।

সীতাকুণ্ড থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, তীর্থ দর্শনে পাহাড়ের উঠার সময় স্ট্রোক করে এক মধ্যবয়সী পূণ্যার্থী নিহত হন। নিহত ব্যক্তির লাশটি নামানোর জন্য আমরা স্রাইন কমিটির সাথে কথা বলি, তারা ফায়ার সার্ভিস ও স্বেচ্চাসেবকদের মাধ্যমে লাশটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আমরা রেসকিউ টিম পাঠিয়ে লাশ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছি।এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ পাহাড়ি পথ বেয়ে সমতলে আনা সম্ভব হয়নি।

উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে শিবের মাথায় জল তুলসী বিল্বপত্র দিয়ে পূজা করতে লক্ষ-লক্ষ পূর্ণ্যার্থীর সমাগম ঘটে সীতাকুণ্ডে। সমতল থেকে প্রায় ১২শ ফুট উঁচু পাহাড়ে অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে ভক্তরা ভীড় জমান পূর্ণ লাভের আশায়।

এবারের মেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আনুমানিক ৩০ লক্ষ পূর্ণ্যার্থীর সমাগম হতে পারেন বলে জানান স্থানীয় ও স্রাইন কমিটি সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...