মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ইস্তাম্বুলে এরদোয়ান-জেলেনস্কির বৈঠক, শান্তি আলোচনার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক :

ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হয়েছে। আলোচনা শেষে এরদোয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে সম্মেলনের আয়োজন করতে তুরস্ক প্রস্তুত।

শুক্রবার (৮ মার্চ) এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয়। দুই বছর ধরে চলা যুদ্ধপরিস্থিতিতে মস্কো ও কিয়েভের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন এরদোয়ান। দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় তুরস্ক কি ধরনের সুবিধা সরবরাহ করতে পারে এরদোয়ান সে বিষয়ও উল্লেখ করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সঙ্গে আমাদের একাত্মতা অব্যাহত রাখলেও আলোচনারভিত্তিতে যুদ্ধের অবসান ঘটাতে আমরা আমাদের কাজ চালিয়ে যাবো।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও এরদোয়ানের শান্তি আলোচনার প্রস্তাবের বিষয়ে তিনি কিছু বলেননি।

তাছাড়া রাশিয়ায় ইউক্রেনের বন্দি সেনাদের মুক্তির ক্ষেত্রে এরদোয়ান যে চেষ্টা করেছেন তার জন্য জেলেনস্কি তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে রমজানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া পূর্ব জেরুজালেমের চলমান সহিংসতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

গত ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৪০২ জন।

সূত্র: আল-জাজিরা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...