আনোয়ারা উপজেলায় মাদক ও সন্ত্রাস বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রুদুরার সর্বস্তরের যুবসমাজের ব্যানারে এই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয় । এতে অংশ নেন শতাধিক ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন , সাম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় জুয়া ও মাদকের প্রবণতা বাড়ছে। সাথে সাথে বেড়েছে ছিনতাই, চুরি সহ নানা রকম ঘটনা। এতে করে আতংক ছড়িয়ে পড়েছে উপজেলা জুড়ে।
প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন , অতিদ্রুত মাদকাসক্ত , ছিনতাইকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।
উল্লেখ্য, গত ১ লা মার্চ শনিবার বাড়ি ফেরার পথে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী মোহাম্মদ কলিমউল্লাহকে সাইকেল থেকে ধাক্কা দিয়ে ছুরি দিয়ে শরীরের নানা অংশে আঘাত করে মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যান ছিনতাইকা
রীরা।
