মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রুমায় চান্দের গাড়ি উল্টে নারী নিহত 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় চান্দের গাড়ি (খোলা জিপ) উল্টে লিংএ খুমি (১৮) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

নিহত নারীর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যতাই পাড়া গ্রামের কু হই খুমি এর মেয়ে।

সোমবার (৪ মার্চ) সকালে রুমা সদর ইউনিয়নের নাজেরাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- প্রুসা অং মারমা (৫৫), থোয়াই সা মং মারমা (৫৫) ও মংসিং ওয়ং মারমা(২৫)। তারা একই ইউনিয়নের সামাখাল পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রুমা উপজেলা সামাখাল পাড়া হতে জীপ গাড়ি যোগে রুমা বাজারের উদ্দেশ্যে আসছিলেন তারা, পথে নাজেরাট পাড়া এলাকায় পৌছালে চান্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশে থাকা দেওয়ালের সাথে ধাক্কা লাগে।

এসময় গাড়ি থেকে ছিটকে পড়ে লিংএ খুমি (১৮) নামে এক নারী নিহত হয়, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানোর ব্যবস্থা করে।

রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং জানান, রুমা বাজার থেকে আসার সময় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, চান্দের গাড়ি দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে। আর নিহত নারীর লাশ ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

ভুক্তভোগীরা মামলা করলে সেটি পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

আরও পড়ুন

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...