সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চন্দনাইশে এতিমের দুই রাজকীয় বিয়ে

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ

চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় নিজস্ব অর্থায়নে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এতিম অসহায়ের দুইটি বিয়ের আয়োজন করেছেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান ও কক্সবাজারের রামাদা হোটেলের এম.ডি জসিম উদ্দীন আহমেদ।

শুক্রবার (১ মার্চ) দিনব্যাপি চন্দনাইশে বদুর পাড়া তার নিজ বাসভবনে উপজেলার উত্তর গাছবাড়িয়ার এরশাদ মিয়ার ছেলে নাঈম উদ্দীন (২২)’র সাথে রাঙ্গুনিয়ার আবুল কাসেমের মেয়ে রাবেয়া বেগম (১৮) ও পূর্ব হাছনদন্ডী গ্রামের রমজান আলীর ছেলে মো. ফারুক (২২)’র সাথে দক্ষিণ গাছবাড়িয়ার সামশুল আলমের মেয়ে রাজু আকতার (১৯)’র সাথে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাঁকজমক পূর্ণভাবে এই বিবাহকার্য সম্পন্ন হয়। উভয় বিয়েতে জসিম উদ্দীন উভয়ের পরিবারের নিকট আত্মীয়-স্বজনসহ প্রায় ৪শতাধিক বর যাত্রীকে আপ্যায়ন ও দৈনন্দিন ব্যবহারের জন্য খাট, আলমারি, সোফা সেট, আলনা, বেড-তোষক, বর-কনের জন্য ৫ সেট করে কাপড়, রান্না-বান্নার জন্য -ডেকসি, ক্রোকারিজের মালমালসহ বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন তিনি।

জসিম উদ্দীন আহমেদ বলেন, চন্দনাইশে যেসব অসহায় মানুষের বিয়ের উপযুক্ত মেয়ে রয়েছে,টাকার অভাবে বিয়ে দিতে পারছেন না,সেসব মেয়েদের তিনি নিজ অর্থায়নে বিয়ের আয়োজন করি।ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অনেক গুলো বিয়ে নিজ খরচে দিয়ে সহযোগিতা করে আসছি। আগামী রমজানের পূর্বে আরো ১০টি বিয়ে এক সাথে আমার উঠানে করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...