বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চিরকুটে ‘প্রিয় তানিয়া ভালো থাকিও’ লিখে কিশোরের ‘আত্মহত্যা’

মো: মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার।

চট্টগ্রামের কর্ণফুলীতে নুর হোসেন বাবু (১৭) নামের এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (০১ মার্চ) সকাল ১০টার দিকে বাড়ির একটি কক্ষ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নুর হোসেন (বাবু) উপজেলার শিকলবাহা (৭ নম্বর ওয়ার্ড) ফকিরা মসজিদ এলাকার জীবন মাঝির বাড়ির হাজী নুরুল ইসলামের ছোট ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিকলবাহা ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক আহমেদ।

মৃত্যুর আগে দুই পাতার একটি চিরকুট সে লিখে গেছে, যা পাঠকের জন্য হুবুহু তুলে ধরা হল- “আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন? আমার এই চিঠিটা আমার প্রিয় মানুষের জন্য। প্রিয় কেমন আছ? আশা করি ভালো আছো? ভালো থাকারও কথা, কারণ আমার থেকে এখন আরো বেটার ছেলে পাইছ, দোয়া করি তুমি তাঁকে নিয়ে যেন সুখে থাক, তোমার যদি কিছু হয় তাহলে আমি ভালো থাকব না।

তখন আমারও কষ্ট হবে, দোয়া করি যেন তুমি সবসময় হাসিখুশি থাকমত। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক বিরক্ত করছি। আর কোনোদিন আসব না বিরক্ত করতে। আমার কারণে যদি তোমার ঘরের কারো সমস্যা হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আর আমার ঘরের উদ্দেশ্যে বলতেছি।

আমার কারণে আপনাদের অনেক সমস্যা হচ্ছে, আমি চাইনা আমার কারণে আপনাদের সম্মান চলে যাই সেটা। পারলে আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকিয়েন। আর ওহে প্রিয় মানুষ তানিয়া তুমি তোমার বিএফ নিয়ে ভালো থাকিও। যাই সবাই আমার জন্য দোয়া করবেন।” ইতি বাবু’।

প্রতিবেশীরা জানান, দীর্ঘক্ষণ ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ দেখে স্বজন ও প্রতিবেশীরা দরজা ধাক্কাতে শুরু করেন। কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির হোসেন জানান, ওই কিশোরের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...