বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

নির্বাচনে অনিয়ম করার সুযোগ নেই : ইসি আনিছুর

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে কোনো প্রকার অনিয়ম করার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কুসিক উপনির্বাচনের আইনশৃঙ্খলা সভা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী-নির্বাচনী এজেন্টের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, গত সিটি নির্বাচনের ফলাফলের মতই বিরতিহীনভাবে ফল প্রকাশ করা হবে। একাধিক কর্মকর্তা ফল প্রকাশের সময় থাকবেন। যেন বিরতীহীনভাবে ফলাফল প্রকাশ করা যায়। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ইসি বলেন, স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনের দিন কোনো প্রকার বিশৃঙ্খলা বা অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লা সার্কিট হাউসে সিটি করপোরেশন উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন।

আইনশৃঙ্খলা সভা শেষে একই স্থানে তিনি চার প্রার্থীকে নিয়ে মতবিনিময় করেন। এ সময় চার প্রার্থী ও প্রার্থীদের প্রধান এজেন্টদের সাথে কথা বলেন।

এ সময় হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম, ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দীন কায়সার ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন। তবে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা কোনো অভিযোগ করেননি।

সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোংনে থোয়াই মারমাসহ উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...