বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ঝাড়খণ্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও অনেকে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম টিভি৯ বাংলার বরাত দিয়ে দি টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ডের জামতাড়া ও কার্মাটাঁড়ের মাঝে দুর্ঘটনাটি ঘটে। রেলপুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। অন্ধকারের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভারতীয় সময় ৮টায় ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে বুধবার আচমকাই আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এসময় ট্রেন জামতাড়া পেরিয়ে কার্মাটাঁড় পার হচ্ছিল। হঠাৎই গুজব ছড়ায় ট্রেনে আগুন লেগে গিয়েছে।

নিহত ও আহতরা ভগলপুর থেকে বেঙ্গালুরুগামী অঙ্গা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। এই যাত্রীরা ট্রেনে ‘আগুন’ লাগার ‘গুজব’ শুনে জীবন বাঁচতে রেললাইনে নেমে গিয়েছিলেন। ঠিক তখনই আরেকটি ট্রেন তাদের চাপা দেয়। এতে অনেকে কাটা পড়েন।

এরপরই বেশ কিছু যাত্রী হঠাৎ করে রেললাইনে নেমে পড়ে। উল্টোদিক থেকে আসানসোল ঝাঁঝা এক্সপ্রেস সে সময় আসছিল। সেই ট্রেনেই ধাক্কা লাগে একাধিক যাত্রীর।

বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে। আহতদের জামতারায় নিয়ে আসতে মেডিকেল টিম, চারটি অ্যাম্বুলেন্স ও তিনটি বাস ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জামতারার জেলা প্রশাসক জানিয়েছেন। দুর্ঘটনার সঠিক স্থানটি জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...