সোমবার, ২৭ জুলাই ২০২৬

এবাদত ও এখলাসে কাগতিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

আদনান আবির । নিজস্ব প্রতিবেদক

অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভির্য্যের মধ্য দিয়ে গত রবিবার লাখো মুসল্লির উপস্থিতিতে চট্টগ্রাম নগরীর কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে ফয়েজে কুরআন, মোরাকাবা ও রাতব্যাপী নফল এবাদতের মধ্য দিয়ে উদযাপিত হয় পবিত্র শবে বরাত মাহফিল ।  শবে বরাত এর তাৎপর্য শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- লায়লাতুল নিসফে মিন শাবান তথা ‘শাবান মাসের মধ্য দিবসের রজনী’ মুসলমানদের জন্য মহা সৌভাগ্যের বার্তা নিয়ে হাজির হয়। ইবনে মাজাহ শরীফে বর্ণিত রয়েছে- হযরত আয়েশা (রাঃ) বর্ণনা করেন এক রাতে আমি রাসুলুল্লাহ (দ.) কে আপন কক্ষে না পেয়ে তাঁর খোঁজে বের হলাম। আমি লক্ষ্য করলাম তিনি জান্নাতুল বাকিতে। উনি উনার মাথা মোবারক আকাশের দিকে তুলে আছেন। তিনি বললেন, হে আয়েশা! তুমি কি আশঙ্কা করছো যে, আল্লাহ ও তাঁর রাসুল (দ.) তোমার প্রতি অবিচার করবেন? আয়েশা (রাঃ) বলেন তা নয় বরং আমি ভাবলাম যে, আপনি হয়তো উম্মেহাতুল মুমেনিনদের মধ্যে অন্য কোন হুজরায় তশরীফ নিয়েছেন। তখন তিনি বললেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার কাছাকাছি আকাশে অবতরণ করেন এবং বনি কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন। পবিত্র হাদীস শরীফে বর্ণিত এ রাতের গুরুত্ব ও তাৎপর্যকে মুসলমানদের মাঝে তুলে ধরার জন্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত হয়ে আসছে। ফয়েজে কুরআন, মোরাকাবা ও নফল এবাদত এর বরকতময় কর্মসূচি দিয়ে লায়লাতুল বরাত মাহফিল এর কর্মসূচি সাজানো হয়। খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) এঁর এখলাসের উছিলায় ও লাইলাতুল বরাতের বরকতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের জন্য রহমত কামনা করেন।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর প্রমুখ।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...