বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

১৭ গুণিজনকে চসিক মেয়রের একুশে স্মারক সম্মাননা পদক

বইমেলায় বাঙালির শেকড়কে খুঁজে পাওয়া যায়: পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র রিপোর্টার

‘একুশে বই মেলা আজ প্রাণের মেলায় পরিণত হয়েছে। বইমেলায় বাঙালি তাঁর নিজের শেকড়কে খুঁজে পায়। বইমেলা আজ মিলন মেলায় পরিণত হয়েছে। চট্টগ্রামের বই মেলায় কলকতা, ঢাকা ও আগরতলার সাহিত্যিকদেরও ডাকা হবে।

এটা আন্তর্জাতিক বইমেলার রুপান্তর করা হবে। মানুষে মানুষে ঐক্য বাড়ানোর অন্যতম মাধ্যম হলো সংস্কৃতি আর বই।’

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত মহান একুশে স্মারক সম্মাননা পদক-২৪ প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আজ ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় নগরীর সিআরবির শিরিষতলা প্রাঙ্গণের এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

এতে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

পররাষ্ট্রমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল ভাষাশহীদসহ অগণিত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে আরও বলেন, ভাষা আন্দোলনের সময় জাতির পিতা বঙ্গবন্ধু কারাগারে ছিলেন। তখন তিনি তরণ বয়সি।

কারাগারে বসেই বঙ্গবন্ধুই সে সময় সিদ্ধান্ত দিয়েছিলেন ২১ ফেব্রুয়ারী প্রতিবাদ দিবস পালন করা হবে। পাকিস্তান সরকারের আমলে কেন্দ্রীয় সরকারে যখন আওয়ামী লীগ জয় লাভ করে তখন ১৯৫৬ সালেই ২১ ফেব্রুয়ারীকে সরকারি ছুটি ঘোষণা করে আওয়ামী লীগ। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাবে জাতিসংঘে স্বীকৃতি লাভ করে। যা শেখ হাসিনার অবদান।

ড. হাছান মাহমুদ তাঁর বক্তব্যে আরো বলেন, বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রজন্ম পরম্পরায় ছড়িয়ে দিতে সিটি কর্পোরেশন প্রতিবছর বই মেলার আয়োজন করেন। বই মেলাকে আরও গঠনমূলক ও সর্বসাধারণের নিকট গ্রহণযোগ্য করার লক্ষে আরও পরিকল্পনা প্রণয়ন করা হবে। যাতে সুন্দর ও পরিকল্পিত হয় বই মেলা।

এবার মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী (মরণোত্তর), শিল্প উন্নয়ন ও সমাজসেবায় মো. নাছির উদ্দিন (মরণোত্তর), চিকিৎসায় প্রফেসর ডা. মো. গোফরানুল হক, নাট্যকলায় শিশির দত্ত, শিক্ষায় প্রফেসর প্রদীপ চক্রবর্তী, সাংবাদিকতায় জসীম চৌধুরী সবুজ, সংবাদপত্র শিল্পের বিকাশ ও মানোন্নয়নে রুশো মাহমুদ, সঙ্গীতে শ্রেয়সী রায়, ক্রীড়ায় জাকির হোসেন লুলু, চলচ্চিত্র নির্মাণ ও গবেষণায় (স্বল্পদৈর্ঘ্য) শৈবাল চৌধুরী, চসিকের সাহিত্য পুরস্কার পাবেন প্রবন্ধে (গবেষণা) শামসুল আরেফীন ও ড. শামসুদ্দীন শিশির, কবিতায় আবসার হাবীব ও ভাগ্যধন বড়ুয়া, শিশুসাহিত্যে অরুণ শীল ও শিবু কান্তি দাশসহ ১৭ জনকে চসিকের একুশে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার গ্রহণ করার পর পদকপ্রাপ্তরা মঞ্চে এসে তাঁদের স্ব স্ব অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতেই অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীরা জাতীয় সংগীত ও দেশীয় সংস্কৃতির গান পরিবেশন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...