শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিএনপিকে নিয়ে অত মাথাব্যথা আমাদের নেই: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

সাংগঠনিক ও রাজনৈতিক প্রয়োজনে যারা সাধারণ নির্বাচনে হেরেছেন, তাদের কয়েকজনকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে মনোনীতদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক প্রয়োজনে যারা সাধারণ নির্বাচনে হেরেছেন, তাদের কয়েকজনকে সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছি। সর্বমোট ৪৮ জনের মনোনয়নপত্র জমা দিয়েছি। এ ৪৮ জনের প্রস্তাবক, সমর্থক আছেন, যারা জাতীয় সংসদ সদস্য।

এ সময় বিএনপির রাজনীতি নিষিদ্ধের কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা এ ধরনের কোনো চিন্তা করিনি, আর বিএনপিকে নিয়ে অত মাথাব্যথা আমাদের নেই।

কারণ তাদের মুখে যে গর্জন, বাস্তবে আষাঢ়ের তর্জন-গর্জন। তারা মুখে যা বলছে, বাস্তবে কার্যক্ষেত্রে তারা তা দেখাতে পারেনি। দেশের মানুষকে তারা তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে পারেনি। মানুষ সম্পৃক্ত হলে আন্দোলন সফল হয়।

যুবলীগ থেকে বিএনপির নিবন্ধন বাতিলের আবেদনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যুবলীগ আমাদের সংগঠন, তাদের স্বতন্ত্র একটা সত্তা আছে। তারা তা করতে পারে। মূল দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ ধরনের চিন্তা-ভাবনা করলে আমরা অবশ্যই বলতাম। আমাদের কোনো নেতা নিশ্চয়ই এ বিষয়টির অবতারণা করেননি।

তিনি বলেন, আমাদের উদ্বেগও নেই, এটা নিয়ে কোনো চিন্তাও নেই। ছাত্রলীগ এক নেতা দাঁড়িয়ে বলে দিলো, বিএনপিকে নিষিদ্ধ করুন। তাতে কি আমরা ওর সঙ্গে লাফাব? তারা তাদেরটা বলবে।

যুবলীগ তাদের চিন্তা থেকে বলেছে। যুবলীগ চাইলেই তো একটা জাতীয় (রাজনৈতিক) দল নিষিদ্ধ হয়ে যাবে না! আওয়ামী লীগের কোনো নেতা, কোনো কর্মী, এ যাবৎকালে এ বিষয় নিয়ে কোনো প্রশ্ন তোলেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...