বুধবার, ১৩ মে ২০২৬

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে কিশোর হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাজ্জাদ হোসেন (১৭) নামে এক কিশোর হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীপাড়া বাহির সিগন্যাল এবং হামিদচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ২ জন হলেন- মোহাম্মদ ফরহাদ ওরফে ফারুক (১৮) ও মোহাম্মদ শামীম হোসেন (১৭)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে চান্দগাঁও থানার খাজা রোড এলাকার এনামের চায়ের দোকানের সামনে কথা-কাটাকাটির জেরে সাজ্জাদকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ভুক্তভোগী সাজ্জাদ হোসেন চান্দগাঁও থানার খলিফা পাড়া এলাকায়। তার বাবার নাম আবু সিদ্দিক।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ভুক্তভোগীর মরদেহ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপাড়া বাহির সিগন্যাল এবং হামিদচর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...