বুধবার, ১৩ মে ২০২৬

চবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: সেই শিক্ষক চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মাহবুবুল মতিনকে চাকরিচ্যুত করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৫৪৮নং বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী বলেন, যৌন হয়রানির অভিযোগটি গুরুতর। এজন্য একটা এজেন্ডা নিয়ে এই বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। দুইটি তদন্ত কমিটির প্রতিবেদনে প্রফেসর ড. মাহবুবুল মতিনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে। কমিটির সদস্যরা ওই শিক্ষকে চাকরি থেকে অপসারণ করারও সুপারিশ করেছে। সে অনুযায়ী সিন্ডিকেট চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বুধবার রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুবুল মতিনের বিরুদ্ধে প্রক্টর বরাবর অভিযোগপত্র দেন এক ছাত্রী। অভিযোগে বলা হয় থিসিস চলাকালীন ওই শিক্ষকের হাতে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হন তিনি। ল্যাবে একা কাজ করার সময় এবং কেমিকেল দেওয়ার বাহানায় নিজ কক্ষে ডেকে দরজা আটকে তাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত শিক্ষক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...