বুধবার, ১৩ মে ২০২৬

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

চিতই পিঠা, ভাপা পিঠা, পাটি চাপটা পিঠা, সাইন্না পিঠা, কলা পিঠা, পুলি পিঠা, নারকেল নাড়ু সহ ৬০ পদের হরেক রকম পিঠা এবং মিষ্টি মোয়ার সমাহার। সেই সাথে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নৃত্য, গান এবং যন্ত্র সঙ্গীত পরিবেশনা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা হতে সন্ধ্যা পর্যন্ত রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর  শিশু পার্কে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত বরণ ও পিঠা উৎসব ১৪৩০। এই উৎসবে পিঠার সমাহার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ আগত দর্শক।

কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব,  লেডিস ক্লাব এবং উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই উৎসবে ৯ টি স্টলে হরেক রকম পিঠা দিয়ে সাজানো হয়েছে।

বসন্ত বরণ ও  পিঠা উৎসব এর অন্যতম আর্কষণ ছিল কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু ও খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলা ঢোল পরিবেশন করে দর্শকদের আনন্দে ভাসান প্রখ্যাত ঢোল বাদক শিবু জলদাস। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় অনুষ্ঠানে সমবেত যন্ত্র সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে প্রানবন্ত করে। একক ও দ্বৈত  গানে বেতার ও টিভি শিল্পী মো: রফিক, রওশন শরীফ তানি, জ্যাকলিন তনচংগ্যা, মুক্তাদির আহমেদ শাহীন, মংচাই মারমা, বসুদেব মল্লিক, লিপি দাশ এবং সোনমের পরিবেশনা ছিল মনে রাখার মতো।


সঙ্গীতা দত্ত এ্যানির পরিবেশনায় এক ঝাঁক শিশু শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনা আগত দর্শক উপভোগ করে তুমুল করতালিতে। এছাড়া মারমা নৃত্য, তনচংগ্যা নৃত্য এবং বোতল নৃত্য পরিবেশনা উৎসবকে রাঙিয়ে তোলে বহুগুণ।

অনুষ্ঠানে একক বাঁশি পরিবেশন করে দর্শকদের প্রশংসায় ভাসেন বেতার ও টিভি শিল্পী মৃত্যুঞ্জয় দাশ। এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের সমবেত কন্ঠে বসন্ত ও পিঠার গান পরিবেশন ছিল চোখে পড়ার মতো।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। এসময় তিনি বলেন, বাঙালী সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পিঠা, পায়েস এবং ঋতু কেন্দ্রীক উৎসব। তাই বাঙালীর এই ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, সেই জন্য বসন্ত উৎসব এবং পিঠা উৎসব এর আয়োজন।

এসময় কেপিএম লিমিটেডের ভারপ্রাপ্ত এমডি প্রকৌশলী মো: মইদুল ইসলাম , কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ও উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ডা: প্রবীর খিয়াং, সহ সভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ  কাপ্তাই উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, লেডিস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্য ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...