বুধবার, ১৩ মে ২০২৬

কর্ণফুলীতে ২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

মো. মহিউদ্দিন, কর্ণফুলী

চট্টগ্রাম কর্ণফুলীর জুলধায় সাতান্ন শতক খাস পুকুর ও ভিটা জমি উদ্ধার করে নিয়ন্ত্রণে নিয়েছেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি)।

ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা বলে। এতদিন ধরে জমিটি অবৈধ ব্যক্তির দখলে ছিলো। পরে জমি উদ্ধার করে সেখানে জমির তফসিল উল্লেখ করে বাংলাদেশ সরকারের নামে একটি সাইনবোর্ড ও লাল পতাকা টাঙানো হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এ অভিযান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. শওকত জামান, জুলধার তহসিলদার আহমদ নুর, সিএমপি কর্ণফুলীর পুলিশের চৌকস টিম।

জুলধার তহসিলদার আহমদ নুর জানান, এ জমি উদ্ধারের ঘটনাটি কেঁচো কুড়তে সাপ বের হবার মতো। কারণ ১৪৫ ধারার একটি মামলা তদন্ত করতে গিয়ে নজরে আসে জমিটি দু’পক্ষের কারো নয়। এটি সরকারি জমি। পরে এসিল্যাণ্ড স্যারকে জানানো হয়।

ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, অবৈধ দখলদারদের দখলে থাকা খাস পুকুর ও ভিটা জমি মিলিয়ে ৫৭ শতক জমি উদ্ধার করেছি। অবৈধ দখলে থাকা সব ধরনের জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, এ যাবত ১৩ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। জনবল সংকট থাকা সত্ত্বেও উপজেলা ভূমি অফিস ধারাবাহিক ভাবে সরকারি সম্পত্তি উদ্ধার করে যাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...