শনিবার, ৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে খাল থেকে ভাসমান মরদেহ উদ্ধার

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে খাল থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জোরালগঞ্জ থানা  পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সড়কের দেওয়ানপুর নালির দুয়ার এলাকার বারোমাসি খালে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ-মুহুরীপ্রজেক্ট সড়কে চলাচলের সময় বারোমাসি খালে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ওই ব্যক্তির পরনে লুঙ্গি ও মুখে দাঁড়ি রয়েছে। কেউ খুন করে ফেলে গেছে নাকি এখনো কেউ নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মাস্টার বলেন, আমার ইউনিয়নে বারোমাসি খালে একটি মরদেহ পড়ে থাকে দেখে এলাকার লোকজন আমাকে জানান। এরপর আমি পুলিশকে বিষয়টি অবহিত করেছি।

জোরারগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আলম হারুন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি। সুরতহাল করলে কিছুটা বুঝা যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...