শনিবার, ৮ আগস্ট ২০২৬

বাঁশখালীতে অনিয়মের অভিযোগে ৪ হাসপাতাল সিলগালা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নানান অনিয়মের অভিযোগে বেসরকারি চারটি হাসাপাতালকে সিলগালা করা হয়েছে। এর মধ্যে দুই হাসপাতালকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা ও সিলগালা করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান ও রক্তের স্যাম্পল সংরক্ষণ ব্যবস্থা না থাকাসহ নানান অনিয়মের অভিযোগে সিলগালা করা বেসরকারি হাসপাতালগুলো হলো, জলদী ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম হেলথ সেন্টার, বাঁশখালী মাতৃসদন এবং জেনারেল হাসপাতাল ও জলদী পেশেন্ট কেয়ার হাসপাতাল।

এরমধ্যে বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতালকে দুই লাখ টাকা ও জলদী পেশেন্ট কেয়ার হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অভিযান পরিচালনাকালে ডায়াগনস্টিক সেন্টারগুলো লাইসেন্স দেখাতে পারেনি।

কোনো ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পাওয়া যায়নি। যদিও সবাই একই কথা বলেছেন যে, মেডিকেল টেকনোলজিস্টরা ছুটিতে রয়েছেন। তাছাড়া রোগীর দেহ থেকে সংগ্রহকৃত রক্তের স্যাম্পল ফ্রিজে রাখার কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, অভিযানে দেখা যায়, বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতালের ল্যাবের ফ্রিজে সবজি এবং ওষুধ এক সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। তাই অভিযানে চারটি হাসপাতালকে সিলগালা এবং এর মধ্যে দুটি জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াদ মোহাম্মদ মারজু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...