বুধবার, ১৩ মে ২০২৬

সীমান্তে দুটি অবিস্ফোরিত মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে বিজিবি উদ্ধার করা অবিস্ফোরিত দুটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা বিষ্ফোরকের একটি টিম।

রবিবার (১১ফেব্রুয়ারি) বিকেল চার টায় তুমব্রু সড়কের ২০০গজ দূরে ব্রিজ ও সড়কের পাশে এই দুটি মর্টারশেল নিষ্ক্রিয় করা হয়।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকা থেকে একটি পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়। এবং শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তুমব্রু পশ্চিমকূল ১নং ওয়ার্ড এলাকার ব্রিজের পাশ থেকে অপর একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার উদ্ধার করে বিজিবি।

আজ বেলা চারটায় সেনাবাহিনী বোমা বিশেষজ্ঞ টিম এসে তুমব্রু সড়কের ব্রিজ ও জমির পাশে উদ্ধারকৃত দুটি মর্টারশেল নিষ্ক্রিয় করে।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তে পরিস্থিতি আজ স্বাভাবিক হওয়ায় মানুষের মাঝে কিছুটা স্বস্তির ফিরেছে তবে এখনো সীমান্তের বসবাসকারীদের মাঝে পুরোপুরি আতঙ্ক কাটেনি। নতুন করে স্থানীয় জনসাধারণের মাঝে শঙ্কা তৈরী হচ্ছে একের পর এক অবিস্ফোরিত মর্টার শেল পাওয়ায়।যা সাধারণ মানুষ না বুঝে স্পর্শ করছে।এতে যে কোন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, অনেক ক্ষেত্রেই সীমান্ত অঞ্চলে পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল/গোলা/বোমা সদৃশ বস্তুর কাছে গিয়ে স্থানীয় জনসাধারণ ছবি তুলছেন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নিরাপত্তার স্বার্থে এ ধরনের ঝুঁকি থেকে বিরত থাকতে তিনি সকলের কাছে অনুরোধ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...