বুধবার, ২২ এপ্রিল ২০২৬

দুর্গম পথ পাড়ি দিয়ে ওরা প্রতিদিন নিজেরাই বৈঠা বেয়ে নৌকা চালিয়ে স্কুলে আসা যাওয়া করে

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের দূর্গম কলাবুনিয়া মারমা পাড়ার মেয়ে পূর্নিমা মারমা ও মাসিনু মারমা। তাঁরা কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন এলাকায় অবস্থিত শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত। একই পাড়ার মেয়ে সুইক্রাপ্রু মারমা এই বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে পড়ে। আর হ্লাক্রইচিং মারমা ও উক্রাক্রো মারমা এই বিদ্যালয়ে পড়ে নবম শ্রেণীতে।

তবে তাদের স্কুলের আসার পথটা মোটেই সহজ নয়। কারন এই কলাবুনিয়া পাড়া হতে প্রথমে কর্ণফুলি নদী পার হয়ে কাপ্তাই চৌধুরী ছড়া ফরেস্ট ঘাট নেমে অত:পর প্রায় ১ কি: মি: সড়ক পথ হেঁটে তবেই স্কুলে পৌঁছাতে হয়। এই সড়ক পথে স্কুলে যেতে তাদের সহজতর হলেও সবচেয়ে কষ্টকর হয় এই নৌপথ। এই পাড়ার কোন প্রাথমিক এবং মাধ্যমিক না থাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা কাপ্তাইয়ের আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে। তাঁরা সকলেই নিজেরা বৈঠা হাতে নৌকা চালিয়ে ঝুঁকিপূর্ণভাবে এই কর্ণফুলী নদী পাড় হয়ে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে যায়।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় কাপ্তাই বিদ্যুৎ এলাকার চৌধুরীছড়া ফরেস্ট ঘাট এলাকা গিয়ে দেখা যায়, স্কুলের ড্রেস পরিহিত শিক্ষার্থীরা নিজেরা বৈঠা হাতে নৌকা চালিয়ে এই ঘাটে ভিড়ছেন।

কর্ণফুলী নদীতে বৈঠা হাতে নৌকা চালিয়ে কলাবুনিয়া পাড়ায় শিক্ষার্থীরা স্কুলে আসছেন। রবিবার সকালে তোলা ছবি।
কর্ণফুলী নদীতে বৈঠা হাতে নৌকা চালিয়ে কলাবুনিয়া পাড়ায় শিক্ষার্থীরা স্কুলে আসছেন। রবিবার সকালে তোলা ছবি।

এসময় পূর্নিমা মারমা ও মাসিনু মারমা নামে দুই শিক্ষার্থীর সাথে কথা হয়। তাঁরা বলেন, আমরা কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ি। স্কুল খোলাকালিন সময়ে প্রতিদিন সকাল সাড়ে ৮ টায় আমরা কলাবুনিয়া পাড়া হতে বের হই। এরপর ছোট নৌকা করে নিজেরে বৈঠা টেনে আধা ঘন্টা নৌ পথ পাড়ি দিয়ে এবং ১ কি: মি: সড়ক পথে স্কুলে আসি। বর্ষা কালে যেদিন অতিবৃষ্টি হয়, সেদিন আমাদের পাড়ার কেউ স্কুলে আসতে পারে না। কারন ছাদ ছাড়া নৌকায় আমরা ভিজে যায়। আবার শুষ্ক মৌসুমে আরোও একটা সমস্যা হয়, সেটা হলো এই নদীর মাঝখানে পানি শুকিয়ে গিয়ে চর জেগে উঠে। তাই আমরা স্কুলে আসতে পারি না, ফলে আমাদের পড়ালেখার ব্যাঘাত ঘটে।

এইসময় শিক্ষার্থী হ্লাক্রইচিং মারমা ও উক্রাক্রো মারমা বলেন, যখন নদীতে জোয়ার থাকে তখন নৌকা চালাতে সহজ হয়, আবার ভাটা পড়ে গেলে নদীর কিনারে এসে অপেক্ষা করি কখন জোয়ার আসবে।
তাঁরা সকলেই একটি ছাঁদওয়ালা বোটের জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রতি সু- দৃষ্টি কামনা করেন। সেই সাথে কর্ণফুলী নদী যাতে ড্রেজিং করে নাব্যতা সংকট দূর হয় সেই দাবিও জানান।

৩ নং চিৎমরম ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের কলাবুনিয়া পাড়ার ইউপি সদস্য
অংখেস মারমা বলেন, আমাদের এই পাড়ায় কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। ছেলেমেয়েরা চিৎমরম এবং কাপ্তাই ইউনিয়ন এর বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। একমাত্র নৌ পথ দিয়ে ছোট নৌকা করে তাঁরা কাপ্তাই ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যায়। তবে কর্ণফুলী নদীতে তাঁরা নিজেরাই বৈঠা বেয়ে ঝুঁকিপূর্ণভাবে আসা যাওয়া করে। তাদের জন্য বড় বোট থাকলে সকলে একসাথে স্কুলে যেতে পারতো।

কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু বলেন, এই কলাবুনিয়া পাড়া হতে অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করে থাকেন। যেদিন প্রাকৃতিক দূর্যোগ হয়,সেদিন তারা স্কুল আসতে পারে না। কারন কর্ণফুলী নদী পাড় হয়ে তাদের স্কুলে আসা সত্যিই দুরহ ব্যাপার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...