রবিবার, ৯ আগস্ট ২০২৬

ফৌজদারহাটে দুই ট্রেনের সংঘর্ষ, চালকসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফৌজদারহাটে ট্রেনের দুটি ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ সময় দুই ট্রেনের চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কর্ণফুলী এক্সপ্রেসের চালক মোহাম্মদ আলী (৪২), শান্টিং ইঞ্জিনের চালক নজরুল ইসলাম (৫৪) এবং সহকারী চালক মো. সজিব (৩৫)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, কর্ণফুলী এক্সপ্রেসের ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামমুখী ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, আমি নিজেই কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রী ছিলাম। এ ঘটনায় ট্রেনটির প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ক্রসিংয়ের সময় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনটিকে পিছন থেকে ধাক্কা দিয়েছে। এতে কিছু যাত্রী আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...