শুক্রবার, ১৫ মে ২০২৬

মিয়ানমার ইস্যুতে বিএনপির বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনদৃষ্টি ভিন্ন খাতে নিতে মিয়ানমার সীমান্তে উত্তেজনার সৃষ্টি কিনা ভেবে দেখতে হবে। তিনি নানা ইঙ্গিত করে সরকারের সম্পৃক্ততার প্রশ্ন তুলে ধরে বলেন, কী ঘটতে যাচ্ছে? এর অন্তরালে কী আছে? বিদেশি রাষ্ট্রের কোন ইস্যুতে এধরনের মন্তব্য করে বিএনপি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, মিয়ানমারে যা ঘটছে তা তাদের নিজেদের মধ্যে ঘটছে। সে বিষয়ে বাংলাদেশকে জড়িয়ে যে মন্তব্য বিএনপি করেছে সেটা তাদের অপরিপক্ক কূটনৈতিক জ্ঞানের পরিচয় দিয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘একদিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে প্রতিনিয়ত গুলিবর্ষণের মাধ্যমে আমাদের বিজিবি সদস্য ও আমাদের জনগণকে হত্যা করছে। আবার পূর্ব দিক থেকে মিয়ানমারের গুলি আমাদের দেশের এ পর্যন্ত দুই জন নিহত, কয়েকজন আহত এবং ঝাঁকে ঝাঁকে সেখানে রাখাইন থেকে আসা সেনা সদস্য আশ্রয় নিচ্ছে। বলতে গেলে বাংলাদেশ আজকে ক্রসফায়ারের মুখে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এটি নিয়ে শুধু আমাদের ভা্বনা নয়, আপনাদেরও ভাবতে হবে যে… কী ঘটতে যাচ্ছে? এর অন্তরালে কী আছে? যারা এই ঘটনা ঘটাচ্ছে তার সঙ্গে এই সরকারের (বাংলাদেশ) কোনও গোপন সম্পর্ক আছে কিনা। অথবা এমনও হতে পারে যে, আজকে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই ব্যর্থ সরকার নানাভাবে জর্জরিত। জনগণের দৃষ্টি অন্যত্র ফেরানোর জন্য সরকার এরআগেও কিন্তু একের পর এক ইস্যু তৈরি করেছে…। এই ইস্যু কি এককভাবে করছে, না যৌথভাবে করেছে, যেই যৌথভাবে তারা সরকারে আসছে।’

ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মিজানুর রহমান মনে করেন, মিয়ানমার যে আমাদের প্রতিবেশী এটা আমাদের ‘চয়েজ’ না। ভৌগলিক অবস্থানগত কারণে এরকম একটি রাষ্ট্র আমাদের সীমান্তে রয়েছে যেখানে বছরের পর বছর সহিংসতা বলবৎ আছে। এটা নিয়ে কোন রাজনৈতিক দলের রাজনীতি করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এখন মিয়ানমারে যা ঘটছে তা মূলত তাদের নিজেদের মধ্যে সংঘাত। তার শিকার হচ্ছে কক্সবাজার বান্দরবানের বিভিন্ন সীমান্ত এলাকার মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান মনে করেন বিএনপি এধরনের কথা বলে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, ‘দুটো প্রতিবেশি রাষ্ট্র এধরনের পারস্পারিক মন্তব্য করা শুরু করলে পরিস্থিতি খারাপ হতে পারে সেই জ্ঞান থাকা জরুরি। এখন যা ঘটছে তা মিয়ানমারের আভ্যন্তরীণ ইস্যু। আমাদের সঙ্গে সীমানা থাকায় অবধারিতভাবে আমরা এই শিকারে পরিণত হচ্ছি। আমাদের দেশেরই রাজনৈতিক নেতাদের কাছ থেকে যদি তার ভুল ব্যাখ্যা যায় সেটা জনমনে শঙ্কার জন্ম দিবে। মানুষকে ভয় দেখানোর অধিকার কারোর নেই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...