বুধবার, ১৩ মে ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন নিজ দেশে বাস্তবায়ন করতে চায় নেপাল সরকার

নিজস্ব প্রতিবেদক

দেশে কমিউনিটি ক্লিনিকের ধারনার মূল উদ্যোক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে বিশ্বনেতৃবৃন্দ। এমনকি শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’কে জাতিসংঘের ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন এই ধারনা গ্রহণ করতে চায় নেপাল সরকার।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেনের সঙ্গে প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং নিজ দেশে তা বাস্তবায়নের কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিকের প্রস্তাবনার সাথে জাতিসংঘের ৭৫টি দেশ যুক্ত হয়েছে। অর্থাৎ ৭৫টি দেশ কমিউনিটি ক্লিনিকের প্রস্তাবনাকে সরাসরি গ্রহণ করেছে। তারা বলেছে, যদি সর্বজনীন স্বাস্থ্যসেবা দিতে হয়, তাহলে প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক প্রাথমিক স্বাস্থ্যসেবাদানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক অনুকরণ করার জন্য, পাশাপাশি গ্রহণ করার জন্য ৭৫টি দেশ একসঙ্গে যুক্ত হয়েছে।

১৪ হাজারের বেশি ক্লিনিক আছে বাংলাদেশ। কমিউনিটি ক্লিনিক থেকে ৩২ রকমের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। প্রাইমারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন রকম স্বাস্থ্যসেবা দেওয়া হয় কমিউনিটি ক্লিনিকে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়েছে। প্রতিটা কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন গড়ে ৪০ জন সেবা নেয়। প্রতিদিন সারা বাংলাদেশে গড়ে ৫ থেকে ৬ লাখ মানুষ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিয়ে থাকে। মাসে দেড় কোটি এবং বছরে প্রায় ১৮ কোটি মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেয়।

মঙ্গলবার সাক্ষাৎকালে নেপাল সরকারের রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাস্থ্যখাতের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের প্রসংশা করেন। বিশেষ করে, বাংলাদেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক ধারণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ধারণাকে কীভাবে নেপালেও কাজে লাগানো যায় এ বিষয়ে নেপাল রাষ্ট্রদূত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এর কাছে জানতে চান।

এ প্রসঙ্গে নেপাল রাষ্ট্রদূতকে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপনের চিন্তা এবং এর সম্প্রসারণ সবই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মস্তিষ্কনিসৃত ব্যাপার। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী চিন্তার ফসল হিসেবে স্বাস্থ্যসেবা এখন বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে চলে গেছে। জাতিসংঘের সদস্যভুক্ত প্রায় ৭৮টি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ধারণাকে গ্রহণ করেছে। এসব ক্লিনিক থেকে ৩২ রকমের ওষুধ বর্তমানে বিনামুল্যে দেওয়া হচ্ছে। আগামীতে এসব ক্লিনিকের সেবার পরিধি আরও বিস্তার করার চিন্তাভাবনাও চলছে আমাদের। আর নেপাল সরকার এই কনিউনিটি ক্লিনিক ধারণাকে নিজ দেশে কাজে লাগাতে চাইলে বাংলাদেশ থেকে আমরা প্রয়োজনীয় সহায়তা দেবার চেষ্টা করবো।

আলাপকালে, বাংলাদেশের শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে বর্তমানে কর্মডেবা নামে একজন ভুটানের রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নেপাল রাষ্ট্রদূতকে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ভুটান থেকে একজন রোগী চিকিৎসা নিতে আমাদের দেশের শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে এসে ভর্তিরত অবস্থায় আছেন। ভুটানে ঐ রোগীর যে চিকিৎসা সম্ভব হয়নি সেটি এখন বাংলাদেশেই হচ্ছে। অনুরূপভাবে নেপাল থেকেও কোন গুরুতর রোগী চিকিৎসা নিতে আমাদের দেশে এলে আমরা তাদেরকেও চিকিৎসা সেবা দিতে সচেষ্ট হবো।

নেপালের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর আলাপকালে নেপাল রাষ্ট্রদূত বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে নেপালের অধিক সংখ্যাক শিক্ষার্থীদের পড়ালেখার বিশেষ সুযোগ প্রদান প্রসঙ্গে অনুরোধ করেন। একইসাথে নেপাল- বাংলাদেশ স্বাস্থ্য পর্যটন খাত তৈরি করা বিষয়েও উভয়ে আলাপ করেন।

সাক্ষাৎকালে, উভয় দেশে ভ্যাকসিন সযোগ-সুবিধা বৃদ্ধি করা, প্রাইমারি স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিনিময় করা নিয়েও কথা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।তিনি আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'ট্রান্সফর্মিং হাইয়ার...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...