রবিবার, ৯ আগস্ট ২০২৬

মিয়ানমারের সংকট যেন আমাদের শঙ্কার কারণ না হয়: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের যা ঘটছে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে তাদের অভ্যন্তরীণ সংকট যেন আমাদের শঙ্কার কারণ না হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে আমরা তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেব? আরাকান আর্মিরা তাদের দেশেরই সমস্যা। তাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা দেখবে।

তবে তাদের সমস্যার জন্য আমাদের এখানে কোনো শঙ্কা বা উদ্বেগ সৃষ্টি করুক, সেটা আমরা চাই না। এ বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ করে চীন এবং ভারতের সঙ্গে কথা বলছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন, সেখানেও অবশ্যই বিষয়টি উঠবে।

তিনি বলেন, সংঘাত চলাকালে মিয়ানমার থেকে যারা পালিয়ে বাংলাদেশে এসেছে। তাদের ফেরত পাঠানো হবে। এ বিষয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, তারা তাদের লোকজনকে ফেরত নিয়ে যাবেন।

সেতুমন্ত্রী বলেন, আমরা পদ্মা সেতু, মেট্রোরেলসহ অনেক ফ্লাইওভার, ব্রিজ ও রাস্তা করেছি। কিন্তু এগুলো যতই করি আমাদের সড়কে যদি নিরাপত্তা না থাকে। যদি পরিবহন এবং রাস্তায় শৃঙ্খলা না থাকে, তাহলে এসব প্রকল্পগুলোর সুফল দেশের মানুষ পাবে না।

তিনি বলেন, রোড সেফটিতে দুর্নীতি কিছু নেই। এখানে বাজেটও খুব বেশি না। তারপরও যেহেতু জনগণের টাকা, তাই এখানে যদি কোনো দুর্নীতি হয় অবশ্যই আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব।

এক প্রশ্নের জবাবে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হওয়া, নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির মধ্যে চরম হতাশা কাজ করছে। এখন হতাশা কাটানোর জন্য তারা নানান কথা বলছে। কারণ, সরকারের বিরোধিতার জন্য কিছু না কিছু তো তাদের বলতে হবে। আর বললে, সরকারের খারাপই বলতে হবে।

এমনকি সরকারের ভালো কাজকেও খারাপ বলতে হবে। কারণ, তারা এখন কোনো কিছুই ভালো চোখে দেখছে না। তারা হতাশার মধ্যে আছে। হতাশা থেকেই তাদের নানান আবোল-তাবোল উক্তি আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...