রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যতে শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ভবিষ্যতে শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প নেওয়া হবে। সেই প্রকল্প শুধু অবকামোগত হবে না।

শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প নেওয়া হবে।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে রাজশাহী জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের প্রধান সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, সবাইকে সাথে নিয়ে শিক্ষার সব সমাস্যার সমাধানের চেষ্টা করা হবে।

নতুন কারিকুলাম নিয়ে তিনি বলেন, চাকরিদাতারা এখন ফলাফল দেখে অথবা সনদ দেখে চাকরি দিতে চায় না। চাকরিদাতারা এখন দক্ষতা দেখতে চায়।

ফলাফল ও মুখস্ত নির্ভর শিক্ষায় শিক্ষার্থীরা হয়তো ভালো ফলাফল করে কিন্তু দক্ষ হয় না। নতুন কারিকুলাম দক্ষতা নির্ভর শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে।

পরবর্তী প্রজন্মকে দক্ষ করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শফিকুর রহমান বাদশা ২০১০ সালের শিক্ষানীতিকে সময়ের প্রয়োজনে যুগোপযোগী করতে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় অনেক সম্প্রসারণ করেছি, এখন শিক্ষায় গুণগত পরিবর্তনে কাজ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের কঠোর হাতে দমন করা হবে...