রবিবার, ৯ আগস্ট ২০২৬

নারী ফুটবলে স্পন্সরের অভাব হবে না: ক্রীড়ামন্ত্রী পাপন

নিজস্ব প্রতিবেদক

নারী ফুটবলে স্পন্সরের অভাব হবে না বলে জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি বলেছেন, একই সাথে পুরুষ ফুটবলকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

ক্রীড়া মন্ত্রী আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় তাকে দেখতে যান।

বাফুফে সভাপতি হৃদযন্ত্রের সার্জারি করে বাসায় বিশ্রামে রয়েছেন। প্রায় মিনিট বিশেকের বৈঠকে ব্যক্তিগত পর্যায়ের আলোচনার পাশাপাশি ফুটবলের উন্নয়নের বিষয়ে কথাও হয়েছে।

পরে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ‘ বাফুফে সভাপতির সাথে কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। উনি সুস্থ হয়ে ফিরলে দেখব, এর মধ্যেও বলেছি কিছু কাগজপত্র পাঠাতে।

বিশেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন আর সময় ক্ষেপণ না হয় এবং বিকল্প খেলার জায়গা করা যায় কিনা সেটাও আমার বিবেচনায় রয়েছে।’ চলতি সপ্তাহেই তিনি বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যাবেন বলে উল্লেখ করেন।

নাজমুল হাসান বলেন, আমাদের ক্রীড়া ফেডারেশনের সংখ্যা ৫৫ টির মতো। ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। এটা নিঃসন্দেহে এবং এর গুরুত্বও অনেক। আমরা সম্ভাবনাময় খেলাগুলোকে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মপদ্ধতি নির্ধারণ করতে কাজ শুরু করেছি।

ইতিমধ্যে ৯ টি ফেডারেশনের সাথে বৈঠক করেছি। আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে অন্যান্য ফেডারেশনের সাথে বসবো। সাক্ষাৎকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...