বুধবার, ২৯ জুলাই ২০২৬

সিএমপির প্রস্তাবে জিইসি মোড়ে বসছে ৪ সিঁড়ির ফুট ওভারব্রিজ

সিনিয়র প্রতিবেদক

অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসি মোড়ে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে চার সিঁড়ির ফুট ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। যা উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

নির্ভরযোগ্য সূত্র বলছে, আগামী বৃহস্পতিবার নির্মাণ কাজের উদ্বোধন করবেন সিটি মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী।

চসিক জানায়, জিইসি মোড় ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় ৩৮টি ফুট ওভারব্রিজ সংস্থাটি নির্মাণ করবেন। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি টাকার অধিক।

এসব ফুট ওভারব্রিজগুলো নির্মাণ করা হবে ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায়।

চসিক প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, জিইসি, ২ নম্বর গেট, শুলকবহর দুই ফ্লাইওভারের মাঝখানে, পুরাতন চান্দগাঁও থানা এলাকা, ইডিজেড, কাঠগড়সহ পৃথক ১৮ মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণে ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। জিইসি মোড়ের ফুট ওভারব্রিজটি আগামী জুন মাসের মধ্যেই কাজ শেষ করবেন।

এতে নির্মাণ নকশায় দেখা গেছে, ফুট ওভারব্রিজটিতে ওঠানামার জন্য চারটি সিঁড়ি থাকবে। জিইসি কনভেনশন, জামান হোটেল, কামাল স্টোর ও সেন্ট্রাল প্লাজার সামনে থাকবে সিঁড়িগুলো। ফুট ওভারব্রিজের প্রস্থ হবে ৩ দশমিক ৬ মিটার। ব্রিজটির মাঝখানে রাউন্ড করা হবে।

সড়ক থেকে ফুট ওভারব্রিজটির উচ্চতা হবে ৬ দশমিক ৩ মিটার। তবে ফ্লাইওভার থেকে ১ দশমিক ২ মিটার নিচে থাকবে। ব্যবহারকারীরা সিঁড়ি দিয়ে মোড়ের যেকোনো প্রান্তে যেতে পারবেন।

সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) জসীম উদ্দিন বলেন, ‘ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে এর কাজ শেষ হবে।’

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জিইসি মোড়ে এ সপ্তাহে শুরু করব। পর্যায়ক্রমে প্রকল্পভুক্ত সবগুলো ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ শেষ করব। নগরবাসী এর সুফল পাবে।’

জানা যায়, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর নগরের ১০টি মোড়ে পদচারী সেতু নির্মাণে সিএমপি থেকে সিটি কর্পোরেশন প্রশাসককে প্রস্তাব দেওয়া হয়। মোড়গুলো হচ্ছে নিউ মার্কেট মোড়, বাদামতল মোড়, জিইসি মোড়, দেওয়ানহাট মোড়, টাইগারপাস মোড়, ইস্পাহানি মোড়, ষোলশহর ২ নম্বর গেট, ওয়াসা মোড়, চৌমুহনী মোড় ও কর্নেলহাট মোড়।

যদিও নগরীর গুরুত্বপূর্ণ এলাকা জিইসি মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। কেননা, চট্টগ্রাম থেকে ঢাকা, কক্সবাজার, তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি যেতে হলে এই মোড় ব্যবহার করতে হয় যানবাহনগুলোকে। ব্যস্ত এই মোড়ে পথচারী পারাপারের জন্য নিরাপদ কোনো ব্যবস্থা নেই। জীবনের ঝুঁকি নিয়ে এই মোড় পার হয় পথচারীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...