রবিবার, ৯ আগস্ট ২০২৬

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র ছিল। ইনজুরি সময়ের প্রথম মিনিটেই কেঁপে উঠল কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি। শেষ বেলায় ভারতের জালে বাংলাদেশের গোল উৎসব।

সাগরিকার একমাত্র গোলে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

চার দলের টুর্নামেন্ট চার দলই দুটি করে ম্যাচ খেলেছে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে হারলেও সমস্যা নেই বাংলাদেশের।

নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচের জয়ী দল হবে আরেক ফাইনালিস্ট। বাংলাদেশের আজকের জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে ভুটানের।

আজ শুরু থেকেই ম্যাচের গতিবিধি ছিল ড্রয়ের। এই ম্যাচ ড্র হলে বাংলাদেশকে ফাইনালের জন্য অপেক্ষা করতে হতো। সেই অপেক্ষায় রাখেননি সাগরিকা। ইনজুরি সময়ে অধিনায়ক আফিদা খন্দকারের বাড়ানো বলে সাগরিকা দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন।

সাগরিকা টুর্নামেন্টের প্রথম ম্যাচেরও জয়ের নায়ক ছিলেন। নেপালের বিপক্ষে ৩ গোলের মধ্যে ২ গোল তার। স্কোরলাইন ২-১ হলে তখন সাগরিকার গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। টানা দুই ম্যাচ জয়ের নায়ক এই নারী ফুটবলার।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ ফেব্রুয়ারি। ভুটানের বিপক্ষে সেই ম্যাচ শুধু নিয়মরক্ষার। টুর্নামেন্টের ফাইনাল ৮ ফেব্রুয়ারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...