চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান উদ্দিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড থানাধীন ডিসি পার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান উদ্দিন হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সন্ধ্যা ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত রায়হান উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
