কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে দুটি মেছো বাঘের শাবক উদ্ধার করেছে উপকূলীয় বনবিভাগ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকা থেকে শাবকগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আচারবুনিয়া ওয়াজ করিম নামে এক শ্রমিক সকালে স’মিলে কাজ করতে যায়। এসময় গাছের পাশে একটি বড় মেছো বাঘ তার দুই ছানাসহ দেখতে পেয়ে বাঘের কাছে যাওয়ার চেষ্টা করে। এসময় মা মেছো বাঘটি পালিয়ে গেলেও বাচ্চা দু’টি ধরে ফেলে। পরে মেছো বাঘের বাচ্চা দু’টি উদ্ধার করে বিকেলে চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়।
