বুধবার, ১৩ মে ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল সিএনজির গ্লাসে

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম তুমব্রু সীমান্তে গতকাল গুলাগুলি বন্ধ থাকার পর ফের মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩ টার দিকে তুমব্রু এলাকার উত্তর পাড়ায় স্টেশনে দাড়ানো অবস্থায় আবু তাহের নামে একজন সিনএনজি ড্রাইভারের গাড়ীতে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে সিএনজি গাড়ির গ্লাস ভেঙে গেছে।

তবে স্থানীয়রা জানান গুলির আঘাতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

সিএনজি চালক মো. আবু তাহের জানান, বিকেলে তুমব্রু উত্তর পাড়ায় যাত্রীর অপেক্ষা করছিলেম। সেই সময় সীমান্তের ওপারে গোলাগুলির আওয়াজ শুনেছি।এসময় আকস্মিক ভাবে সিএনজিতে একটি গুলি এসে পড়ে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও গুলির আঘতে সিএনজির সামনের লুকিং গ্লাস ভেঙে গেছে।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে দিকে আবারো মিয়ানমার সীমান্তে গোলাগুলি বিকট আওয়াজ শোনা যাচ্ছে। বিকালে একজন সিএনজি ড্রাইভার আবু তাহের এর গাড়িতে গুলি এসে পড়ে সিএনজির সামনের গ্লাস ফেটে গেছে তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, বিকেলে তুমব্রু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে তবে সিএনজি ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা নিশ্চিত নয়। তবে জনসাধারণের নিরাপত্তা বিবেচনায় সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার...

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...