রবিবার, ৯ আগস্ট ২০২৬

শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

চট্টগ্রাম নিউজ ডটকম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের ২৮টি স্বর্ণের বারসহ এম মাসুদ ইমাম নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস হাউজ।

আটক মাসুদ দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকেএস৮৪) যাত্রী ছিলেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, মাসুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশি করে একটি চামড়ার মানিব্যাগ পাওয়া যায়।

পরে ওই মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা মাসুদ নিজের বলে স্বীকার করেন। এছাড়াও তল্লাশিতে একাধিক স্বর্ণের বারসহ তার কাছ থেকে আরও ২টি মানিব্যাগ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট উদ্ধারকৃত স্বর্ণের ওজন তিন হাজার চারশত আটানব্বই গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। স্বর্ণের বারগুলো কাস্টম হাউস শুল্ক গুদামে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে জানুয়ারির শেষ সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৮১০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছিল।

জানা গেছে, ওমানের মাসকাট থেকে ঢাকায় আগত ওমান এয়ারলাইন্সের একটি বিমান বুধবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।

উড়োজাহাজটি অবতরণ করার পর পরই সন্দেহভাজন যাত্রী হাফিজ হাসানের পরিচয় চিহ্নিত করা হয়। এ সময় তল্লাশি করে তার সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে আরো ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি উনত্রিশ লাখ টাকা।

উল্লেখ্য, অনেকদিন যাবত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানিরা রুট হিসেবে ব্যবহার করছে।

তবে দেশের শুল্ক গোয়েন্দা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিরোধ করতে সচেতন আছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...