আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে চলছে তিন ফসলি জমির মাটি কাটার মহোৎসব। গত এক মাস ধরে কৃষিজমির এসব মাটি যাচ্ছে মোহছেন আউলিয়া ব্রিকস সহ কয়েকটি অবৈধ ইটভাটায়।
তবে শুষ্ক মৌসুম আসলেই শামসু হয়ে উঠেন বেপরোয়া। তিন ফসলি জমি মাটি কেটে করছেন পুকুর। প্রশাসনের সাথে চলে লুকোচুরি খেলা। শক্তি সিন্ডিকেট গড়ে এলাকায় এলাকায় চালায় মাটি কাটার মহোৎসব। এদের কাছে অসহায় কৃষকরা।
আরও পড়ুন সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গভীর রাতে বটতলী ইউনিয়নের তুলাতুলি, সরেঙ্গা, পরীবিল, গুন্দ্বীপ ও বরুমছড়া গ্রাম থেকে স্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রাকভর্তি করে চলে যায় মোহছেন আউলিয়া ব্রিকসসহ ইটভাটাগুলোতে । অন্তত ৪০টি ট্রাক এ মাটি বহনের কাজে নিয়োজিত। তবে খোঁজ নিয়ে জানা গেছে শামসু মিয়ার ইটভাটায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। প্রবল ক্ষমতাশালী এই ব্যক্তি পরিবেশে আইনের কোনো তোয়াক্কাই করেন না।
আরও পড়ুন উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
সরেজমিনে দেখা যায়, মাটি কাটার ফলে কোথাও কোথাও ফসলি জমি পুকুর সমান গভীর হয়ে আছে। ট্রাক আসা-যাওয়ার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে গ্রামীণ বিভিন্ন রাস্তাও। এক ব্যক্তির কারণে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা রাস্তাও ধ্বংস হচ্ছে। এসব রাস্তায় চলাচলে ভোগান্তি বাড়ছে এলাকাবাসীর।
আরও পড়ুন হালদার পাড় কেটে মাটি পাচার, ড্রেজার মেশিন ও ট্রাক জব্দ
স্থানীয় কৃষকরা বলছেন, যেসব জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে তার পাশের জমিগুলোতেও কয়েক বছর ফসল উৎপাদন করা সম্ভব হবে না। আমরা ইটভাটার মালিক শামসুর কাছে জিম্মি হয়ে পড়েছি।
এদিকে রাতের বেলা যে মাটি কাটা হচ্ছে দুই তিনটা সিন্ডিকেট জড়িত রয়েছে। আর এই সিন্ডিকেট পরিচালনা করছে নজরুল, শাহ আলম , মোঃ দিদার মেম্বার সিন্ডিকেট।
৪নং বটতলী ইউনিয়নের হলদিয়া পাড়া এলাকার এই শামসু। ইটভাটা করলেও তিনি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেননি। তার ভাটার কারণে শুধু পরিবেশের ক্ষতিই হচ্ছে না, ধ্বংস হচ্ছে স্থানীয় পুরো কৃষিব্যবস্থা। নির্বিচারে মাটি কাটায় জমি এখন খাল-বিল-পুকুরে পরিণত হচ্ছে।
আরও পড়ুন আনোয়ারায় চলছে মাটি কাটার মহোৎসব
এবিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, আনোয়ারায় কোন ইট ভাটার কোন অনুমোদন নেই। আমরা উপজেলায় অভিযান শুরু করতেছি পর্যায়ক্রমে আনোয়ারায় অভিযান পরিচালনা করা হবে।
মাটি কাটা ও ইটভাঁটার বৈধতার বিষয়ে জানতে চাইলে মোহছেন আউলিয়া ব্রিকসের মালিক শামসুর বলেন, আপনারা ইট ভাটায় আসেন। এসে কথা বলেন বলে ফোন রেখে দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন বলেন, তিন ফসলি জমির মাটা কাটা অবৈধ। সাম্প্রতি টপসয়েল কাঁটার দায়ে মোঃ দিদার মেম্বারকে আইনের আওতায় আনে জরিমানা করা হয় । ফসলি জমির টপসয়েল রক্ষায় আমরা তৎপর।
