রবিবার, ৯ আগস্ট ২০২৬

১৫ বছরে মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সম্প্রচার ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ বলেছেন, গত ১৫ বছরে দেশের সবচেয়ে বড় উন্নয়ন হল জনগণের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন কারণ, তারা এখন একসময়ের অসম্ভবকে সম্ভব করতে পারে।

গুলশানে সংস্কারকৃত শহীদ ড. ফজলে রাব্বি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন করেছে। সবচেয়ে বড় উন্নয়ন হলো মানুষের মানসিকতার ব্যাপক পরিবর্তন।

তিনি আরও বলেন, ‘আমরা এখন বড় স্বপ্ন দেখতে পারি এবং আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। এ দৃষ্টিকোণ থেকে সরকার সফলভাবে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের পর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার নতুন রূপকল্প ঘোষণা করেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. এসএম নাজমুল ইমাম।

এছাড়া ডিএনসিসির সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমেনা বেগম, নিকেতন সোসাইটির সভাপতি ডা. এম এ বাশার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, শহীদ ফজলে রাব্বির ছেলে ওমর রাব্বি ও ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, একসময় দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করতে পারত না যে সরকার দেশীয় তহবিল দিয়ে পদ্মা সেতু নির্মাণ করতে পারবে কিন্তু আওয়ামী লীগ সরকার তা সম্ভব করেছে।

তিনি বলেন, ‘একসময় মানুষ বিশ্বাস করতে পারত না যে ১০০ শতাংশ বিদ্যুৎ কভারেজ নিশ্চিত করা যেতে পারে। মানুষ বিশ্বাস করতে পারত না যে মেট্রো-রেল সফলভাবে নির্মিত হতে পারবে। এগুলো এখন বাস্তবতা। যখন বড় কাজ করা হয়, এগুলো সাহস জোগায়, মানসিকতার পরিবর্তন ঘটায়।

ফজলে রাব্বি পার্কের বিভিন্ন পরিবেশ-বান্ধব বিষয় বর্ণনা করে আরাফাত উদ্যানটিকে সুন্দরভাবে সংস্কার এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে শহীদ ডা. ফজলে রাব্বির নামে এর নাম রাখায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

পরে ডিএনসিসি মেয়র ও প্রতিমন্ত্রী পার্ক প্রাঙ্গণে একটি ফলক উন্মোচন করে সংস্কারকৃত পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং অন্য অতিথিদের নিয়ে পার্ক প্রদক্ষিণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...