রবিবার, ৯ আগস্ট ২০২৬

ভোরে মাঠে নামছে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

হ্যাটট্রিক জয়ে প্যারিস অলিম্পিকের চূড়ান্ত বাছাইপর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। আর ভেনেজুয়েলায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। এবার জয়ের ধারা অব্যাহত রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে সেলেসাওরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে স্বাগতিক ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে ব্রাজিলের যুবারা। এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ভোর ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।

ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। কেননা, তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে এখন সবার ধরাছোঁয়ার বাইরে সেলেসাওরা। ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্যারিস অলিম্পিকে যাচ্ছে র্যা মন মেনেজেসের শিষ্যরা।

অন্যদিকে ৩ ম্যাচে স্বাগতিক ভেনিজুয়েলার ৫ পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৮। তাই এই ম্যাচে সেলেসাওরা হারলেও বিপদের কোনো শঙ্কা নেই। তবে এই ম্যাচটি ভেনিজুয়েলার জন্য বাঁচামরার লড়াই। কারণ, এই ম্যাচে জয় পেলেই চূড়ান্ত বাছাইপর্বে জায়গা করে নেবে তারা।

প্রসঙ্গত, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারায় ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলে জয় পায় তারা।

দুটি গ্রুপে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক গ্রুপে পাঁচটি করে দল আছে। দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে সুযোগ পাবে। সেখান থেকে সেরা দুটি দল অলিম্পিকে জায়গা করে নেবে।

অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনা ও প্যারাগুয়েও উঠেছে। ৪ দল নিয়ে হবে এই পর্ব। এখান থেকে সেরা দুটি দল প্যারিস অলিম্পিকে খেলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...