রবিবার, ৯ আগস্ট ২০২৬

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৪’-এর উদ্বোধন করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

পাশাপাশি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগৃহীত রচনা : দ্বিতীয় খণ্ড’সহ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বাংলা একাডেমি আয়োজিত এবারের বইমেলার প্রতিপাদ্য ‘পড়ো বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলা একাডেমি মাঠে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ।

এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়নও বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর ৬০১টি প্রতিষ্ঠানের পক্ষে মোট ৯০১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...