রবিবার, ৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে বন বিভাগের নান্দনিক স্থাপনা “আই লাভ ফরেস্ট”, নজর কেড়েছে প্রকৃতি প্রেমীদের

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বন বিভাগের অর্থায়নে কাপ্তাই রেঞ্জের আওতাধীন  ব্যাঙছড়ি  বিট এলাকায় স্থাপন করা হয়েছে “আই লাভ ফরেস্ট” নামে একটি স্থাপনা। যা ইতিমধ্যে প্রকৃতি প্রেমীদের নজর কেড়েছে। 

কাপ্তাইয়ের মতো দর্শনীয় স্থান দেখার জন্য পর্যটকরা যখন কাপ্তাই বেড়াতে আসবেন তখন কাপ্তাই সড়কের পাশে ব্যঙছড়ি এলাকায় এই স্থাপনা দেখার দেখার পর তাদেরও বনের প্রতি ভালোবাসা জন্মাবে বলে মন্তব্য করেছেন কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান।

তিনি আরোও বলেন,  বন বাঁচলে মানুষ বাঁচবে। আমরা চাই মানুষ বনকে উজাড় না করে বেশি করে গাছ লাগিয়ে এই ধরত্রীতে আরোও সবুজে সবুজে ভরিয়ে দিক।

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য বেতার শিল্পী ও প্রকৃতি প্রেমী মংচাই মারমা বলেন, আমাদের জন্ম পাহাড়ে। ছোট বেলা হতে গাছ গাছালির সাথে আমাদের বেড়ে উঠা। কিন্তু দু:খের বিষয়, ইদানীং নির্বিচারে এক শ্রেণীর লোকজন বনকে উজাড় করে দিচ্ছে। বন তাঁর নিজস্ব ঐতিহ্য হারাতে বসেছে। “আই লাভ ফরেস্ট” এই স্থাপনা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি মানুষ এই স্থাপনা দেখে বনকে ভালোবাসবে এবং আরোও  বেশি করে গাছ লাগাবে।

গত বুধবার (৩১ জানুয়ারি)  কাপ্তাইয়ে বেড়াতে আসা চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব, দ্বীপ, আরিয়ান বলেন, সত্যি “আই লাভ ফরেস্ট” স্থাপনাটি দেখে আমাদের ভালো লেগেছে। আমরা চাই বন তাঁর ঐতিহ্য ফিরে পাক।

এদিকে গত ৩০ জানুয়ারি বিকাল ৫ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো: শোয়াইব খান এই স্থাপনার উদ্বোধন করেন। এসময় কাপ্তাই বন বিভাগের এসিএফ মোহাম্মদ মাসুম আলম, কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান, সাবেক কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ, ব্যাঙছড়ি বিট অফিসার এ এস এম মহিউদ্দিন চৌধুরীসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

ডিএফও ছালেহ মো: শোয়াইব খান বলেন, বনের প্রতি ভালোবাসা থেকে এই স্থাপনা গড়ে তোলা হয়েছে। আমাদের সকলকে বনকে ভালোবাসতে হবে। পৃথিবী এবং আকাশ, বন, সমভূমি, হৃদ ও নদী, পর্বত এবং সমুদ্র এই সকল কিছু হলো সর্বোৎকৃষ্ট শিক্ষক, যা আমাদের উদারতার শিক্ষা দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...