রবিবার, ৯ আগস্ট ২০২৬

যেকোনো বিপদে পুলিশ জনগণের পাশে এসে দাঁড়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আগে পুলিশ দেখলে ভয় পেতেন, তবে এখন তাদের বন্ধু মনে হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে বাংলাদেশ পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে চকলেট উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের অন্য কমকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ জনগণের বন্ধু হয়েছে। এই স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি। যেকোনো বিপদে পুলিশ জনগণের পাশে এসে দাঁড়ায়। বঙ্গবন্ধু যে পুলিশের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন, পুলিশ যে জনগণের পাশে আছে, জনগণের কথা ভাবে, তা এই চকলেট উৎসবের মাধ্যমেই প্রমাণ হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের নিয়ে এ চকলেট উৎসবের আয়োজন করেছে। এটি অনেক চমৎকার বিষয়।

এ উৎসব ঢাকার মানুষের জন্য পুলিশের ভালোবাসার স্বাক্ষর জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বর্তমানে পুলিশ জনগণের সেবায় নিয়োজিত। তারা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে।

করোনার সময়ও পুলিশ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে। মানুষ এখন তাদের বন্ধু মনে করে।

কোমলমতি শিশুদের উদ্দেশে এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও একদিন তোমাদের মতোই ছিলাম। এখানে এলেই আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তেজগাঁওয়ের এই সরকারি বিজ্ঞান কলেজ মাঠে আমি কত খেলেছি। বাঁদরামি করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...