রবিবার, ৯ আগস্ট ২০২৬

চবিতে অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের একটি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছেন একই বিভাগের এক ছাত্রী।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপাচার্য শিরীণ আখতারের কাছে ওই ছাত্রী যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন।

অভিযোগপত্রে ছাত্রী উল্লেখ করেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নিয়মিত ছাত্রী। তিনি ওই বিভাগের জৈব রসায়ন শাখায় অধ্যাপক ড. মাহাবুবুল মতিনের তত্ত্বাবধানে থিসিস করছেন। থিসিস চলাকালীন তিনি তাঁর সুপারভাইজার (মাহাবুবুল মতিন) কর্তৃক যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন। এই সময়ে তাঁর সঙ্গে বিভিন্নরকম যৌন হয়রানিমূলক আচরণ করা হয়েছে।

তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে জঘন্যতম আখ্যা দিয়ে ওই ছাত্রী উল্লেখ করেন, বর্তমানে ওই ঘটনার কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। এ কারণে তাঁর পক্ষে দৈনন্দিন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় তিনি তাঁর থিসিস ল্যাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ল্যাবে পরবর্তী থিসিস কার্যক্রম চালিয়ে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। আবেদনে তিনি ওই শিক্ষকের উপযুক্ত শান্তি দাবি করেন।

অভিযুক্ত অধ্যাপক ড. মাহাবুবুল মতিন বলেন, আমার সম্পর্কে যেই অভিযোগ করা হয়েছে সেটি একদমই অসম্ভব ব্যাপার। আজ দুপুরের দিকে একজন সাংবাদিকের ফোন পেয়ে এই অভিযোগের ব্যাপারে প্রথম জানতে পারি। আমার বয়স ৬০ এর কাছাকাছি। আমার ৩১ বছরের শিক্ষকতা জীবন পার করেছি কিন্তু এ রকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। এ অভিযোগের সঙ্গে আমার ন্যূনতম সম্পর্ক নেই।

এ ব্যাপার জানতে চাইলে চবি উপাচার্য বলেন, আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখব। আগামীকাল এ নিয়ে মিটিংয়ে বসব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...