চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বিপরীতে ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকের নাম নুর মোহাম্মদ (৩৫)। তিনি ভোলার আব্দুল রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক মো. রুবেল। তিনি জানান, নুর মোহাম্মদ দুপুরে ভবনের দুই তলার বাইরে দেয়ালে পাইপের সাহায্যে পানি দিচ্ছিলেন। তখন অসতর্ক অবস্থায় নিচে ইটের স্তূপে পড়ে গেলে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
