রবিবার, ৯ আগস্ট ২০২৬

বিএনপির বক্তব্য ভুল, বিভ্রান্তিমূলক: রাশিয়ার রাষ্ট্রদূত

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপির বক্তব্য ভুল ও বিভ্রান্তিমূলক উল্লেখ করে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেছেন, নির্বাচনে জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

বুধবার (৩১ জানুয়ারি) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

রুশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচনসহ অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলায় না মস্কো। আর রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির দেওয়া বক্তব্য ভুল। রাশিয়া-ভারত-চীন সম্পর্কে বিএনপির মন্তব্য বিভ্রান্তিমূলক।

তিনি বলেন, জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো দ্বিমত নেই।

তিনি আরও বলেন, রাশিয়া কখনোই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না। এর ফলে ভোগান্তিতে পড়েছে বাংলাদেশও।

এদিকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য রুশ মুদ্রায় করার বিষয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলেও মন্তব্য করেন মন্টিটস্কি।

তিনি বলেন, নিজস্ব মুদ্রায় বিনিময় করার জন্য চীন, রাশিয়া, ভারত কাজ করছে।

এ ছাড়া বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বেশকিছু সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি ঝুলে আছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। তিনি বলেন, বাণিজ্য বিষয়ে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার যে কোনো সময় চুক্তি হতে পারে বলে।

রাশিয়া সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মন্টিটস্কি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...