রবিবার, ৯ আগস্ট ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য কমাতে যে অ্যাকশন নেয়া দরকার সেটা নিতে হবে।

সোমবার (২৯ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ। আর সংসদের চ্যালেঞ্জ হচ্ছে জনগণের স্বার্থরক্ষা করা। এর মধ্যে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আনা, বাজার নিয়ন্ত্রণ করা। কিন্তু বাজার নিয়ন্ত্রণ রাখতে হলে ডান্ডা মেরে ঠান্ডা করা যায় না, হুমকি ধামকি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। কৌশল নিতে হয়। বাজার নিয়ন্ত্রণ করার জন্য যেই অ্যাকশন দরকার সেটা নিতে হবে।

তিনি বলেন, আগামীকাল বর্তমান সরকারের প্রথম অধিবেশন। এই নির্বাচনে ৪১ ভাগ মানুষ অংশ নিয়েছে। এই নির্বাচনে দেশের মানুষ বিজয়ের নিশান উড়িয়েছে। কেউ যদি দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে ছাড় দেয়া হবে না।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী তাদের দ্বারাই এসব বক্তব্য সম্ভব। এমন বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে। ইতিহাস বিকৃতি করলে কারও জন্য শুভকর হয় না। যুদ্ধাপরাধী এখনো বিএনপির কমিটির আছে। বিএনপির জন্মই হচ্ছে পাকিস্তানিদের দ্বারা।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বিএনপির ১০ হাজার নেতাকর্মী জেলে আছে। অথচ বিএনপি জাতিসংঘের কাছে বলেছে, তাদের ২৫ হাজার নেতাকর্মী জেলে আছে। তারা এখন বিদেশিদের কাছে মিথ্যাচার অপ্রচার করছে।

ওবায়দুল কাদের বলেন, নতুন সরকারে হঠাৎ নতুন করে দুরভিসন্ধি করে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ কোনো কর্মসূচির বিরুদ্ধে নয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা দেয় না।

কাদের আরও বলেন, ভারতের সঙ্গে ঝগড়া করা আমাদের জন্য শুভ নয়, ভালো নয়। তাদের সঙ্গে টেবিলে আলোচনা করে সমাধান করা হবে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...