চট্টগ্রামের খুলশীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল জব্বারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) ভোর ৪টায় পাহাড়তলী গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেয়ামত উল্লাহ বলেন, ২০২১ সালের মাদকের এক মামলায় আবদুল জব্বার নামের ওই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। আদালতের রায় ঘোষণার আগে থেকে তিনি পলাতক। গোপন খবর পেয়ে সোমবার ভোর ৪টার দিকে পাহাড়তলী গ্রিনভিউ আবাসিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
