চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চরছর গ্রামের চৈতী (৯) ও সুশান্ত বড়ুয়া (৭) দুই ভাই-বোন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। যে বয়সে পড়াশুনা-খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা সে বয়সে জটিল এক রোগ বাসা বাঁধে তাদের কচি শরীরে।
জরুরি ভিত্তিতে তাদের শরীরে জটিল অস্ত্রোপচার প্রয়োজন। যার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। এত টাকা জোগাড় করা তার গরীব-অসহায় বাবা-মার একেবারেই অসম্ভব।
এ অবস্থায় চিকিৎসা খরচ বহন করতে না পেয়ে বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছে তাদের পরিবার।
দুই ভাই-বোনের চিকিৎসায় সহযোগিতা করতে সকলকে ০১৮৮২৮১২৯৩১ ও ০১৭৮৭৮৬২৩৮৩ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।
