চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ট্রেনের একটি ইঞ্জিনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে চান্দগাঁও থানাধীন বাহির সিগনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, কক্সবাজার থেকে আসা ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
