বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় ভারত ঘনিষ্ঠ অংশীদার এবং সত্যিকারের বন্ধু

ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ডা. রাজীব রঞ্জন

নিজস্ব প্রতিবেদক

জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হয়েছে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সহকারী হাইকমিশন প্রাঙ্গনে এই উপলক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় সরকার কর্তৃপক্ষ, ব্যবসায়িক, মিডিয়া, একাডেমিয়া, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাসহ বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ প্রায় ১৫০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

ডা. রাজীব রঞ্জন বলেছেন যে বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় ভারত ঘনিষ্ঠ অংশীদার এবং সত্যিকারের বন্ধু। তিনি বিশ্বাস ব্যক্ত করেন যে, ভারত ও বাংলাদেশের জনগণ এবং সরকারের মধ্যে বন্ধুত্ব অব্যাহত থাকবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।

এই সময় লোকজ ও বলিউড নৃত্যের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল, এস এম আল মামুন, মহিউদ্দিন বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, এম এ মোতালেব, দীপঙ্কর তালুকদার, ওয়াসিকা আয়েশা খান, কানিজ ফাতেমা, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিণ আখতার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, সিডিএ চেয়ারম্যান জহুরুল আলম দোভাষ, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...